দ্রুজদের রক্ষার অজুহাতে দামেস্কে ইসরায়েলি হামলা
সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকায় ১৬ জুলাই এ হামলা চালানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী -IDF এই হামলার খবর নিশ্চিত করেছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এতে অন্তত একজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
