যে কারণে ২০২৬ সাল পর্যন্ত চাপে থাকবে বাংলাদেশের ব্যাংকিং খাত
বাংলাদেশের ব্যাংকিং খাত ২০২৬ সাল পর্যন্ত চাপে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। সংস্থাটি বলছে, এই খাতের কাঠামোগত ত্রুটি, সম্পদের মানের ক্রমাগত অবনতি ও দুর্বল লাভজনকতার কারণে এই চাপ অব্যাহত থাকবে।
