সারাদেশে ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে সংঘর্ষর ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। সংঘর্ষের ঘটনার কয়েক ঘণ্টা পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীসহ যৌথবাহিনী। এর আগে দুপুরে গোপালগঞ্জে ১৪৪ জারি ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৬ জুলাই দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেন।
