এনসিপির 'মার্চ টু গোপালগঞ্জ'; পুলিশের গাড়িতে আগুন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির জুলাই পদযাত্রা 'মার্চ টু গোপালগঞ্জ' কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও পুলিশের গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন সদস্য এবং ইউএনও'র গাড়িচালক আহত হয়েছেন।
