যে কারণে এনবিআরের ১৪ কর্মকর্তা বরখাস্ত, বদলি ১১ কমিশনার
এনবিআরকে দুভাগ করে ১২ মে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর রাজস্ব বিভাগে যে অস্থিরতা শুরু হয়েছিল তা যেন কিছুতেই কাটছে না। কর ও শুল্ক কর্মকর্তা-কর্মচারীদের প্রায় দুইমাসব্যাপী আন্দোলন শেষ হলেও বিশৃঙ্খলা কাটেনি। যদিও ২৯ জুনের পর আর কোন আন্দোলন কর্মসূচি ঘোষণা করেনি এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
