তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোট লাগবে: আলী রীয়াজ
সংসদে উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। আগামী সপ্তাহের শুরুতে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে ঐকমত্য কমিশন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোটের প্রয়োজন হবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ১৫ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শেষে তিনি এসব কথা জানান।
