প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় কি ইউক্রেনের রক্ষা হবে?
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের '২৪ ঘণ্টায় যুদ্ধ থামানোর' প্রতিশ্রুতি ছিল আলোচনার কেন্দ্রে। কিন্তু পাঁচ মাস পরেও যখন সেই কথার প্রমাণ মেলেনি, তখন ইউক্রেনের প্রতি তার অবস্থান নিয়ে তৈরি হয় প্রশ্ন। তবে সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ক্রমাগত আহ্বানের পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, পেন্টাগন ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবে। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করে বলেছেন, পুতিন মুখে ভালো কথা বলেন আর সন্ধ্যা হলেই বোমা মারেন, যা তার অপছন্দ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইউক্রেনে পাঠানো হচ্ছে এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু ঠিক কতটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানো হবে, তা এখনো স্পষ্ট নয়।
