পুলিশের ‘সামনে’ই ছিনতাই, অতঃপর যা হলো…
ঘটনাটি গত ঈদের দিন সকালের। ফজরের নামাজের একটু পর খিলগাঁও তালতলার বাসা থেকে বেরিয়ে সায়েদাবাদ বাস কাউন্টারে যাওয়ার উদ্দেশ্যে রিকশায় ওঠেন শামীম। মালিবাগ রেলগেট পার হতেই ঘটে এই বিপত্তি। শামীম জানান, ছিনতাইকারীরা মারধর করে কেড়ে নেয় তাঁর মোবাইল ফোন, নগদ টাকা ও মানিব্যাগ। ছিনতাইয়ের এই দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়ও।
