নিউজ অব দ্য ডে, ১৪ জুলাই ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- সংসদে উচ্চকক্ষ ও নারী আসন নিয়ে নতুন প্রস্তাব দেবে কমিশন, সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করতে ব্যবস্থা নিতে হবে, বললেন আলী রীয়াজ; মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের; দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি; অভ্যুত্থানে নিহতদের 'জাতীয় শহীদ' ঘোষণার নির্দেশ কেন নয়? হাইকোর্টের রুল জারি; যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্কের সিদ্ধান্ত স্থগিত ইইউর, ইইউ নতি স্বীকার করল কিনা প্রশ্ন।
