টেলিকম খাতকে আরও গ্রাহকবান্ধব করতে প্রতিযোগিতা নীতির বাস্তবায়ন কেন আবশ্যক?
টেলিকম খাতে 'লেভেল প্লেয়িং ফিল্ড' প্রতিষ্ঠা বারবারই আলোচনায় আসলেও বাস্তবায়ন করা যায়নি। ফলে উপেক্ষিত থেকেছে নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রতিযোগিতায় ন্যায্যতা, অবকাঠামো ভাগাভাগির বিষয়টি। তবে এ খাতে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতে, ২০১৮ সালে জারি করা হয় 'তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা প্রবিধান-২০১৮'। যা এসএমপি নীতিমালা নামে পরিচিত। টেলিকম খাতে সুষ্ঠু প্রতিযোগিতার জন্য এসএমপি বাস্তবায়ন এখন সময়ের দাবি বলে মনে করেন বিশ্লেষকরা।
