নিজেদের নির্দোষ দাবি ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমার
স্বামীকে তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মী নিজেদের নির্দোষ দাবি করেছেন। ১৪ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালতে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।
