প্রতীক তালিকায় থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’: ইসি মাছউদ
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় 'নৌকা' আপাতত থাকবে এবং 'শাপলা' প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। ১৩ জুলাই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
