নিউজ অব দ্য ডে, ১৩ জুলাই ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন; অপরাধী ধরতে শিগগির চিরুনি অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নৌকা প্রতীক বাতিলের দাবি; 'শাপলা'প্রতীক না পেলে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির। ক্ষমতার ভারসাম্য প্রশ্নে আলোচনা এগোচ্ছে না; খানিকটা ছাড় দিয়ে এক জায়গায় আসার আহ্বান ঐকমত্য কমিশনের। রাজস্ব খাতের অধ্যাদেশ করার সময় চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল, বললেন জ্বালানি উপদেষ্টা। ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র, পাল্টা হুমকি দিল ইইউ।
