যেসব দাবিতে তথ্য আপা প্রকল্পের নারী কর্মীদের অবস্থান কর্মসূচি
চাকরি রাজস্বকরণসহ ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন তথ্য আপা প্রকল্পের নারী কর্মীরা। ১৩ জুলাই রাজধানীর প্রেস ক্লাবে তারা এই কর্মসূচি পালন করেন। এদিন সচিবালয় অভিমুখে তাদের পদযাত্রা থাকলেও পুলিশি বাধায় তা অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। পরে তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
