‘জালিবি’ অভিনেত্রী হুমাইরার মৃত্যু নিয়ে রহস্য কেন?
৯ মাস নিখোঁজ থাকার পর ৮ জুলাই করাচির এক অ্যাপার্টমেন্টে মিলে পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগর আলির মরদেহ। এবার সেই লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে গা শিউরে ওঠার মতো তথ্য। যেখানে বলা হচ্ছে, জালিবি সিনেমায় অভিনয় করে খ্যাতি কামানো এই অভিনেত্রীর দেহ ছিল পচে নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে, অঙ্গপ্রত্যঙ্গ কালো হয়ে গিয়েছিল, মুখমণ্ডল দেখে চেনার কোনো উপায় ছিল না। দেহের চারপাশে ছিল পোকামাকড়ের উপস্থিতি। কিন্তু প্রশ্ন হলো- কীভাবে নিখোঁজের এতদিন পর তাঁর মরদেহের সন্ধান পায় পুলিশ?
