ভারতের বিমান দুর্ঘটনায় নতুন মোড়
১২ জুন ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে ককপিটে রহস্যজনক অডিও ক্লিপ পেয়েছে তদন্তকারীরা। যা বিমান দুর্ঘটনার রহস্য আরও জটিল করে তুলেছে। অনেক বিশেষজ্ঞের ধারণা, উদ্ধার হওয়া এ অডিও ক্লিপটি এ দুর্ঘটনার মোড় ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে পারে। কেননা, উড্ডয়নের মাত্র ৪০ সেকেন্ড পরই দুর্ঘটনার শিকার হওয়া বিমানটির ককপিটে একজনকে বলতে শোনা যায়- তুমি কেন ফুয়েল কন্ট্রোল সুইচ কাট-অফ করেছিলে?
