শেখ হাসিনার মতো অপরাধীদের প্রোটেকশন দেয় না বিএনপি: রিজভী
প্রায় ৭ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি। প্রতিটি পরিবারে কুলাঙ্গার থাকেই, কিন্তু বিএনপিতে কেউ ছাড় পায়নি। শেখ হাসিনার মতো অপরাধীদের প্রোটেকশন দেয় না বিএনপি। ১২ জুলাই গুলশানে হোটেল লেকশোরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
