নিউজ অব দ্য ডে, ১২ জুলাই ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- লাল চাঁদ হত্যায় গ্রেপ্তার ৫, জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার; মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানস্তর হবে, জানালেন আইন উপদেষ্টা। মিটফোর্ডের ঘটনায় সরকারের ব্যর্থতা ও নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র দেখছে যুবদল; কিছু দল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে অভিযোগ রিজভীর। লাল চাঁদ হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ কর্মসূচি, দ্রুত বিচারের দাবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানো হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুলকে। ওড়ার তিন সেকেন্ড পরই এয়ার ইন্ডিয়ার জ্বালানি সুইচ বন্ধ হয়ে গিয়েছিল, তদন্ত প্রতিবেদনের তথ্য।
