কূটনীতির বার্তা নিয়ে চীন সফরে অজি প্রধানমন্ত্রী
ডোনাল্ড ট্রাম্প যখন শত্রু-মিত্র নির্বিশেষে শুল্ক আরোপ করছে, তখন চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের পুরোনো মিত্র অস্ট্রেলিয়া। এর অংশ হিসেবে ১৩ জুলাই চীন সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। বলা হচ্ছে, কানবেরার বৃহত্তম বাণিজ্য অংশীদারের সঙ্গে সম্পর্ক জোরদারই সফরের মূল লক্ষ্য।
