‘মাননীয় ও মহামান্য’ সম্বোধনও কি বাতিল হবে?
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তিনিসহ নারী মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের 'স্যার' সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল, তা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ১০ জুলাই উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে হাসিনা সরকারের সময় জারি করা 'প্রটোকল নির্দেশনা' পর্যালোচনার সিদ্ধান্ত হয়।
