নিউজ অব দ্য ডে, ১০ জুলাই ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদে যা থাকছে- মানবতাবিরোধী অপরাধ; শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার শুরুর নির্দেশ; রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মার্কিন শুল্কে দেশের পোশাক শিল্পে বড় ক্ষতির শঙ্কা বিএনপির; বিপর্যয় ঠেকাতে সরকারকে আরও মনযোগী হওয়ার আহ্বান। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ; পাসের হার সাড়ে ৬৮ শতাংশ; ১৩৪ প্রতিষ্ঠান পাসশূন্য। ইউক্রেনের রাজধানীতে আরও আগ্রাসী রাশিয়া; এক রাতেই ১৩ মিসাইল ও ৭ শতাধিক ড্রোন হামলা। নতুন ফরম্যাটে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ; প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
