ডিসেম্বরের মধ্যে ২ লাখ কোটি টাকা নতুন আমানতের লক্ষ্য ইসলামী ব্যাংকের
এক বছরে ইসলামী ব্যাংক ২৪ লাখ ৩০ হাজার নতুন অ্যাকাউন্ট খুলেছে। আর নতুন আমানত পেয়েছে ৩২ হাজার কোটি টাকা। আগামী ডিসেম্বরের মধ্যে এই আমানত ২ লাখ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য ব্যাংকটির। এভাবে নগদ টাকার সংকট কাটিয়ে উঠা সম্ভব হয়েছে বলে টিবিএসকে জানিয়েছেন, ব্যাংকটির চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ফিনটক উইথ জেবুন নেসা আলো অনুষ্ঠানটি পুরো দেখার আমন্ত্রণ।
