শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালাব: আইনজীবী
জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামী সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে দোষ স্বীকার করেছেন। এতে করে শেখ হাসিনা দোষী হবেন না বলে জানিয়েছেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। তিনি বলেন, শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে।
