অডিটর ও অ্যাকাউন্ট্যান্টদের যেসব নির্দেশনা দিলেন অর্থ উপদেষ্টা
এবার ১৮ লাখ করদাতা আয়কর বিবরণী জমা দিয়েছেন। যাদের ৭০ শতাংশের আয়কর ছিল শূন্য। যাতে হতবাক হয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ৯ জুলাই রাজধানীতে একাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট-২০২৫ অনুষ্ঠানে তিনি বলেন, আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যারা দায়িত্বে আছেন, সবার আগে তাদেরই স্বচ্ছ হতে হবে।
