সম্বোন্ধনে মাননীয় শব্দ বাদ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি। গণতন্ত্রের চর্চা পাকিস্তান আমল থেকে এখানে হয়নি। খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল। তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গেছি। ৮ জুলাই বাংলা একাডেমিতে 'সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫'-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, মাননীয় শব্দটা সবাইকে ডিক্টেটরের দিকে নিয়ে যায়। তাই এটি বাদ দেওয়া আহ্বান জানাচ্ছি।
