যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে বিশ্ব শাসন করতে চীনের সামনে যত বাধা
শুধু ডোনাল্ড ট্রাম্পই নন, কয়েক দশক ধরে বিশ্বজুড়ে আমেরিকার আধিপত্য বিদ্যমান। আর মার্কিন এ বলয় থেকেই বের হতে চায় চীন। যুক্তরাষ্ট্রের মতো বিশ্বজুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তারা। কিন্তু প্রশ্ন হলো-বিশ্ব নেতৃত্বের জন্য চীন কি আসলেই প্রস্তুত? চীন কীভাবে চালকের আসনে বসবে? সেটা কি সম্ভব হবে?
