পার্বত্য অঞ্চলে তিসা ফল নতুন সম্ভাবনা: কৃষি বিভাগ
২০১৫ সালে তিসা ফলের চাষ শুরু হয় কাপ্তাই উপজেলার রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে। চার থেকে পাঁচ বছরের প্রতিটি গাছে বছরে প্রায় ৫০০ ফল ধরে। প্রতিটি ফলের গড় ওজন ১৮০ গ্রাম। কেক, চকলেট, জুস, আইসক্রিমসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার তৈরিতে ব্যবহার হয় এই ফল।
