বাংলাদেশ শুল্ক বাড়ালে আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
৭ জুলাই বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। চিঠিতে তিনি ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে তাহলে বাংলাদেশের ওপর আরও শুল্ক আরোপ করা হবে।
