উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণ নিয়ে এক মত সব রাজনৈতিক দল
জরুরি অবস্থা ঘোষণার বিধান নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় কিছু কিছু অংশ সংশোধনীর বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এ ছাড়া উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণ নিয়ে এক মতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। ৭ জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
