জাপাতে জি এম কাদেরের কর্তৃত্ব আরও সুদৃঢ় হলো?
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে পরিবর্তন এনেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার ৭ জুলাই এক আকস্মিক সিদ্ধান্তে তিনি বর্তমান মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য নিশ্চিত করেছেন।
