জুলাই-আগস্ট আন্দোলনে যেভাবে মৃত্যু হয় আনাস ও সাফওয়ানের
২০২৪ এর ৫ আগস্ট। ক্ষমতা ধরে রাখতে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী। ওইদিন রাজধানীর চাঁনখারপুলে ১৬ বছরের শাহারিয়ার খান আনাস আর সাভারে পুলিশের গুলিতে মারা যায় সাফওয়ান আখতার। বছর পার হলেও আদরের সন্তান চলে যাওয়ার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবার দুটি।
