চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড
তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। বিডিআর সদস্যদের সরিয়ে দিতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। ৭ জুলাই চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। এসময় পুলিশসহ আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
