কারবালার শহীদদের স্মরণে মাতম তরুণ-যুবকদের
আজ ১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। ৬১ হিজরির এই দিনে ফোরাত নদী-তীরবর্তী কারবালার ময়দানে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) এবং তার পরিবারের সদস্যরা। দিনটির স্মরণে ৬ জুলাই রাজধানীতে তাজিয়া মিছিল বের করেন মুসলমানরা।
