সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে আয়াতুল্লাহ আলী খামেনি
ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ ১২ দিনের যুদ্ধের সময় জনসমক্ষে তার অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল, যেখানে তিনি একটি গোপন বাংকারে আশ্রয় নিয়েছিলেন বলেও খবর ছড়িয়েছিল।
