কালো ঐতিহ্যবাহী পোশাকে অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রত্যয় ইরানিদের
আজ ১০ মহররম। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত। আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় এ দিন নানা ধর্মীয় আচার পালন করেন মুসলমানরা। যথাযথ মর্যাদায় কারবালার শহীদদের স্মরণ করেছেন ইরানিরাও। আশুরার অনুষ্ঠানে জনসম্মুখে এসেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।
