যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব ফেলতে পারবে মাস্কের ‘আমেরিকা পার্টি’?
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক সম্প্রতি 'আমেরিকা পার্টি' নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্প্রতি প্রকাশ্যে আসা দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এই ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মস্কের এই নতুন দলের লক্ষ্য ও কৌশল কী হবে? দলটি কি পারবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে স্থায়ী কোন প্রভাব সৃষ্টি করতে? এসব নিয়ে এবারের বিশ্লেষণ।
