মালয়েশিয়ায় গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ
মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে গত সপ্তাহে গ্রেপ্তার হয়েছে ৩৬ জন বাংলাদেশি। দেশটির পুলিশ বলছে, গ্রেপ্তার বাংলাদেশিদের দলটি সিরিয়া ও বাংলাদেশে 'ইসলামিক স্টেটের (আইএস) সেলগুলোকে' অর্থ পাঠাত। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ৫ জুলাই জানিয়েছে, ঘটনার তদন্তে মালয়েশিয়াকে সব ধরণের সহযোগিতা করবে ঢাকা। দর্শক এসব নিয়েই এখনকার টিবিএস নিউজ আপডেটস।
