‘Big Beautiful Bill’ এ ট্রাম্পের সই
দীর্ঘ টানাপড়েনের পর আইনে পরিণত হলো যুক্তরাষ্ট্রের বিগ বিউটিফুল বিল। মার্কিন স্থানীয় সময় ৪ জুলাই বিকালে এই বিলে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের প্রস্তাবিত এই বিলে আপত্তি ছিল রিপাবলিকান পার্টির সদস্যদেরই। 'One Big Beautiful Bill' উত্থাপনের পর এনিয়ে প্রথম বিরোধে জড়ান ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক।
