ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় এস আলমের খেলাপি ঋণ কত?
ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেয়া ১০ হাজার ২৮০ কোটি টাকার ঋণ খেলাপির দায়ে এস আলম গ্রুপের সম্পত্তি, শেয়ার ও ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ দিয়েছে অর্থঋণ আদালত। ২ জুলাই অর্থঋণ আদালত–১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য নিশ্চিত করেছেন।
