যেভাবে জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
২০২৪-এর ১৬ জুলাই। কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে। নিরুপায় আওয়ামী সরকার তখন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়। হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষার্থীদের বড় একটা অংশ তখন হল ছেড়েও দেন। আন্দোলনের সামনের সারির নেতাদের অনেককে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। উত্তাল আন্দোলন খানিকটা দমে যাওয়ার শঙ্কা তৈরি হয় আন্দোলনকারীদের মনে। আর তখনই ফিনিক্স পাখির মতো দৃশ্যপটে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফের গতি পায় আন্দোলন।
