তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই; পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৩ জুলাই পুরান ঢাকার হোসাইনি দালান পরিদর্শনের পর এই মন্তব্য করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার হোসেন। তিনি বলেন, ঢাকায় শিয়া সম্প্রদায়ের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রবেশ গেটে বসানো হয়েছে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর দিয়ে শরীর তল্লাশি করা হবে। তাজিয়া মিছিলে দাহ্য পদার্থ ব্যবহার করা যাবে না। মাতমের জন্য চাকু কিংনা দেশীয় অস্ত্রের ব্যবহার করা যাবে না। পুরো মিছিলে গোয়েন্দা নজরদারি থাকবে।
