যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি করছে ভারত
ভারত ও যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। যার মেয়াদ হবে ১০ বছর। এবং এই চুক্তি এ বছরই হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি সাক্ষাতে এই চুক্তি স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র।
