শিশুদের ফ্যাটি লিভারে ঝুঁকি কি?
সাধারণত মনে করা হয় ফ্যাটি লিভার ডিজিজ বড়দের রোগ, কিন্তু এ রোগ কেবল বড়দের নয়, ইদানীং শিশুরাও এ রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগে লিভারে অতিরিক্ত চর্বি জমা হয়। এই অবস্থা শিশুর পুষ্টি, শারীরিক কার্যকলাপ এবং বিপাকীয় স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। কেনো শিশুদের ফ্যাটি লিভার হয়, কোন শিশুরা ঝুঁকিতে, টিকিৎসা কি, প্রতিরোধে কি করতে হবে- এসব নিয়ে জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুনে কথা বলেছেন ডা.শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
