ইসরায়েল-সিরিয়ার ঐতিহাসিক দ্বন্দ্ব থামবে?
ইসরায়েলের সঙ্গে সিরিয়ার দ্বন্দ্বটা ঐতিহাসিক। ১৯৪৮ সালে আবর-ইসরায়েল যুদ্ধের পর ১৯৬৭ সালে ফের তেল আবিবের সঙ্গে ৬ দিনের যুদ্ধে জড়ায় আরব দেশগুলো। আর সেই যুদ্ধে সিরিয়া হারায় তার গোলান মালভূমি। এই মালভূমি এখনও দখলে রেখে বসতি স্থাপন করে যাচ্ছে ইসরাইল। তবে গোলানের দাবি কখনোই ছাড়েনি সিরিয়া। এ নিয়ে তাই দুদেশের মধ্যে দ্বন্দ্বটাই জিইয়ে আছে আজও। আর এর মধ্যেই খবর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় সিরিয়া। কিন্তু এও কি সম্ভব?
