গাজায় ইসরায়েলি গণহত্যায় বহুজাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণ
গাজায় ফিলিস্তিনিদের উচ্ছেদ, নজরদারি ও সামরিক আগ্রাসনে ইসরায়েলকে সরাসরি বা পরোক্ষভাবে সহযোগিতা করছে বিশ্বের নামকরা ৪৮টি ব্যবসা প্রতিষ্ঠান। সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনটি করেছেন, মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ। প্রতিবেদনটি আগামী ৪ জুলাই জেনেভায় আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
