সংস্কারের কোন কোন বিষয়ে বিএনপি একমত জানালেন সালাহউদ্দিন আহমেদ
সংস্কারের বিষয়ে বিএনপিই ঐক্যমত্য কমিশনকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে। অথচ বিএনপির কারণে সংস্কার আটকে আছে এমন প্রচাররণা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ২ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন তিনি।
