বোঝা হয়ে থাকতে চান না জুলাইযোদ্ধা ফাহিম
পায়ে ফুটবল নিয়ে ভেলকি দেখাতে ভালোবাসত ফাহিম হাসান। সদ্য মাধ্যমিক পাস করা এই কিশোরের ফুটবলই ছিল ধ্যানজ্ঞান। কিন্তু তার সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেল। ধেয়ে আসা বুলেট কেড়ে নিল তার জীবনের শখ-আহ্লাদ। ২০২৪ সালের জুলাই-আগস্ট; কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে উত্তাল সারা দেশ। সেই আন্দোলনের শুরু থেকেই ছিল ফাহিম। ৪ আগস্ট হাসিনা সরকারের পতনের আগে, মিরপুর ১০ নম্বরে তার পিঠে দুটি গুলি লাগে।
