সিঙ্গাপুরে জালিয়াতি ঠেকাতে নতুন আইন
সিঙ্গাপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার প্রবণতা। কখনো চাকরির প্রলোভন কখনো বা বিনিয়োগে আকর্ষণীয় অফার কিংবা ই-কমার্স প্লাটফর্মে লোভনীয় অফারে জিনিসপত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। উদ্বেগজনক হারে বাড়ছে অনলাইনে প্রেমের নামে জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার প্রবণতাও। যা রুখতেই এবার কঠোর আইন করেছে দেশটির সরকার। যেখানে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। এই আইনে পুলিশ চাইলে ভুক্তভোগীকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে পারবে।
