স্কুইড গেম: বৈষম্য, ঋণ, হতাশা ও অর্থনৈতিক সংকটে বেঁচে থাকার গল্প
Netflix এর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সিরিজ দক্ষিণ কোরিয়ার 'স্কুইড গেম'। যা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের ৯০টিরও বেশি দেশে Netflix-এ সবচেয়ে বেশি দেখা শো। এর জনপ্রিয়তার পেছনে শুধু নাটকীয় গল্পই ছিল না—এটি এই সময়ের অর্থনৈতিক অনিশ্চয়তা, শ্রেণিগত বৈষম্য, লোভ ও মানবিক মূল্যবোধ নিয়ে একটি গভীর মনস্তাত্ত্বিক চিত্রকে তুলে ধরেছে। যা বহু স্তরে দর্শকদের হৃদয়ে নাড়া দিয়েছে।
