বৈষম্যবিরোধী আন্দোলনের নবনির্বাচিত কমিটির আত্মপ্রকাশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দাবি করেছে সংগঠনটির নেতারা। ১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি রশিদুল ইসলাম রিফাত রশিদ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। ৩ আগস্ট শহীদ মিনারে ঘোষিত এক দফা ছিল শুধু রেজিম পরিবর্তন নয়; বরং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের প্রতিশ্রুতি।
